সচেতনতামূলক সেমিনার : ‘থ্যালাসেমিয়া দিবস’, চাাঁপাইনবাবগঞ্জ, (১৩/০৫/২০২৬)

সচেতনতামূলক সেমিনার : ‘থ্যালাসেমিয়া দিবস’, চাাঁপাইনবাবগঞ্জ, (১৩/০৫/২০২৬)

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬ ইং) দুপুর ১২টায় শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম. মুর্শেদ জামান মিঞা। তার বক্তব্যে তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ। সময়মতো পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্ভব। বিশেষ করে বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এসময় থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

আরও পড়ুন

 

https://dailysonardesh.com/top-news/17506

https://stbanglatv.com/archives/21830