Preceptorship Programme on Thalassemia Management (08 May 2026)

Preceptorship Programme on Thalassemia Management (08 May 2026)

৮ মে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের উদ্যোগে এবং Jenphar Bangladesh-এর বৈজ্ঞানিক সহযোগিতায় “Preceptorship Programme on Thalassemia Management” সফলভাবে অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে থ্যালাসেমিয়ার পরিচিতি, রোগের জেনেটিক ভিত্তি, নিয়মিত চিকিৎসা ব্যবস্থাপনা, জটিলতা প্রতিরোধ ও ব্যবস্থাপনা, প্রতিরোধমূলক কৌশল এবং জেনেটিক কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। চিকিৎসক, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সক্রিয় অংশগ্রহণে সেশনগুলো অত্যন্ত প্রাণবন্ত ও শিক্ষণীয় হয়ে ওঠে।
থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য বংশগত রক্তরোগ। সচেতনতা, বিয়ের আগে স্ক্রিনিং, ক্যারিয়ার শনাক্তকরণ, জেনেটিক কাউন্সেলিং এবং সময়মতো সঠিক চিকিৎসার মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীর জীবনমান অনেক উন্নত করা সম্ভব। আমাদের লক্ষ্য—থ্যালাসেমিয়া সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগের বোঝা থেকে রক্ষা করা।
আয়োজক, বক্তা, অতিথি, অংশগ্রহণকারী এবং সহযোগী প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ।